১২ মামলার আসামি ইনসান গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 129

রাজবাড়ীতে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় ১২ মামলার আসামি ইনসান শেখকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার মুকুল ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি, অস্ত্র, দস্যুতাসহ ১২টি মামলা রয়েছে। সে রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, চলতি বছরের ২৩ মার্চ রাজবাড়ী সদর উপজেলার চরনারায়নপুর কালীতলা এলাকায় নাহিদ ইসলাম নামে এক যুবককে ইনসান শেখ কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রাজবাড়ী শহরের গোদারবাজার এলাকা থেকে ইনসান শেখকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইনসান শেখ তার অপরাধ স্বীকার করেছে।
সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
























