নিন্দার ঝড়/দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
ব্লেডের ভয় দেখিয়ে জিম্মি করে দুই সহপাঠিকে ধর্ষণ, গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 103
ব্লেডের ভয় দেখিয়ে জিম্মি করে দুই সহপাঠিকে ধর্ষণ করেছে দুই যুবক। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুঃখজনক এ ঘটনার শিকার হয় তারা। গত রোববার বেলা ১১টার দিকে পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। তারা দুজনেই স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় নিপীড়নের শিকার দুই ছাত্রীর অভিভাবকরা বাদী হয়ে রোববার রাতে পাংশা থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তরা হলো পাশর্^বর্তী কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে শিহাব মন্ডল(২১) ও জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলী(২২)। পুলিশ এদের মধ্যে শিহাবকে গ্রেপ্তার করেছে। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ঘটনায় অভিযুক্তরা এলাকায় বখাটে হিসেবে পরিচিত। এদের মধ্যে একজন ডাকাতি মামলায় জেলও খেটেছে।
জানা গেছে, নিপীড়নের শিকার ছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। সামাজিক লোকলজ্জা তাদের তাড়া করে ফিরছে। নিপীড়নের শিকার ছাত্রীরা জানায়, শিহাব ও হাসমতকে তারা আগে থেকেই চিনত। শিহাব তাদের মধ্যে একজনকে উত্যক্ত করত। ঘটনার দিন প্রাইভেট পড়ে তারা দুজন একসাথে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে পথরোধ করে দাঁড়ায় শিহাব ও হাসমত। তারা বারবার যেতে চাইলে পথ ছাড়েনি। এরপর বেøডের ভয় দেখিয়ে তাদের দুজনকে একটি পানের বরজে নিয়ে যায়। তাদের গলার কাছে বেøড ধরে রাখে। ওই সময় তারা খুবই আতঙ্কিত ছিল। সেখানে শিহাব ও হাসমত তাদের দুজনকে ধর্ষণ করে। ঘটনার পর তারা মুষড়ে পড়ে।
এক ছাত্রীর বাবা বলেন, প্রকাশ্য দিবালোকে তার মেয়েকে বেøডের ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। তিনি এর বিচার দাবি করেন। অপর শিক্ষার্থীর মা জানান, তার মেয়ে প্রাইভেট শেষে বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে। কারণ জানতে চাইলে সে সব খুলে বলে। তিনি আক্ষেপ করে বলেন, এই ছোট্ট বয়সে মেয়েটা এমন নির্দয় একটা ঘটনার মুখোমুখি হলো। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শিহাব ও হাসমত এলাকায় বখাটে হিসেবে পরিচিত। সারাদিন এখানে ওখানে ঘুরে নানান অপকর্ম করে বেড়ায়। রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা না থাকলেও বেশ কয়েকজনের একটি গ্রæপ আছে।
কমবামাজাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার আনিচুর রহমান জানান, এরা যে অপকর্ম করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ওরা তার ওয়ার্ডের বাসিন্দা। তবুও তিনি তাদের শাস্তি চান। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায়না।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পূর্ণিমা দত্ত বলেন, নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন ক্রমশ বেড়েই চলেছে। পাংশায় দুই স্কুলছাত্রীর সাথে যা হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায়না। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্কুলে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করার উদ্যোগ নেওয়া এখনই প্রয়োজন। এজন্য তিনি প্রশাসনসহ সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, ওরা মেধাবী ছাত্রী। নিয়মিত বিদ্যালয়ে আসে। এমন ঘটনায় তিনি হতবিহŸল হয়ে পড়েছেন। ইতিপূর্বে এমন ঘটনা কখনও ঘটেনি। দোষীদের শাস্তির দাবিতে তারা শিগগিরই কর্মসূচি নেবেন। আর মেয়ে দুটি যাতে নির্ভয়ে নিরাপদে স্কুলে আসতে পারে সে উদ্যোগ নেবেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় তাদের অভিভাবকরা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। দুই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য সোমবার রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্তদের মধ্যে শিহাব মন্ডলকে পুলিশ রোববার রাতে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা শিকার করেছে। সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। এরা দুজন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বখাটেদের মধ্যে হাসমত ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিল। আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


























