সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে তাজিম সুলতানা

- প্রকাশের সময় : ০৭:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 130

পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছেন তাজিম সুলতানা লাকীকে সুস্থ করে তোলার। সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তাজিম সুলতানা রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যড. লিয়াকত আলী বাবুর স্ত্রী। তারা রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাজিম সুলতানা লাকি (৬০) রোববার ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন(ইন্নলিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাজিম সুলতানা লাকি মৃত্যর আগ পর্যন্ত জেলা মহিলা দলের উপদেষ্টা পদে ছিলেন। এর আগে তিনি একই সংগঠনের যুগ্ম আহŸায়কের দায়িত্ব পালন করেন। রোববার বিকেলে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে তার জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা বিএনপির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
তাজিম সুলতানা লাকী দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে ভুগছিলেন। ২০১৯ সালে তার ছেলের একটি কিডনী ট্রান্সপ্লান্ট করিয়ে তিনি সুস্থ জীবনযাপন করছিলেন। এক সপ্তাহধিক কাল আগে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে।
























