সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
রাজবাড়ীর শাহীন হত্যা

আদালত থেকে জামিন নিয়ে আসামিদের দম্ভোক্তি-তোদের টাকা নেই তাই বিচার হবেনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 134

 রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর শাহীন হত্যার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে নিয়ে দম্ভোক্তি করে বলেছেন, তোর ছেলেকে মেরেছি একদিনও জেলে যেতে হয়নি। জামিন নিয়ে ঘুরছি। তোদের টাকা নেই, তাই বিচার হবে না। এমনই অভিযোগ করেছেন নিহত শাহীনের বাবা জিন্নাহ শেখ ও মা রাবেয়া বেগম। মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সাংবাদিকদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা মো. জিন্নাহ শেখ বলেন, তার ছেলে শাহীন নির্দোষ ছিল। অথচ চুরি আর ভিডিও করার মিথ্যা অপবাদ দিয়ে এলাকার প্রভাবশালীরা তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্র্মমভাবে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও তারা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আসামিরা তাদের বলেছে, তোরা পারলে মামলা তুলে নে। কিছু টাকা দিয়ে দেব। আমরা ঘুরে বেড়াচ্ছি। আর তোদের লোক পুলিশকে মারপিটের মামলায় পালিয়ে বেড়াচ্ছে। টাকা থাকলে সবই হয়। তিনি বলেন, আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। একই সাথে আমার পরিবারের নিরাপত্তা দাবি করছি।

নিহত শাহীনের মা রাবেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, শাম, মুক্তার, রাফিজুল, কচিরা আমার ছেলেকে ড্রিল মেশিন, বাটাম দিয়ে পিটিয়ে অত্যাচার করে মেরেছে। কত কষ্ট সহ্য করেছে আমার ব্যাটাটা। ওরা আমার ছেলেকে বাঁচতে দিল না। আমি ন্যায়বিচার চাই। হত্যাকারীদের ফাঁসি চাই।

এলাকাবাসী অভিযোগ করেন, শাহীন হত্যার প্রতিবাদে মানববন্ধন করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর পুলিশ নিরীহ মানুষকে হয়রানি করছে। গ্রেপ্তার আসামিরা জামিনে মুক্ত হয়ে শাহীনের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

এবিষয়ে প্রধান অভিযুক্ত শামসুদ্দিন ওরফে শাম বিশ^াসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে সময় কাটাচ্ছেন। তিনি বা তার কোনো লোক বাদীপক্ষের কাউকে হুমকি দেননি। এটা নিয়ে রাজনীতি চলছে। এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা বলছে আপনি বাড়িতে ছিলেন- এমন কথার জবাবে বলেন, অনেকে অনেক কিছুই বলতে পারে।

গত ১৬ মে তারিখে দিনমজুর শাহীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলাকার প্রভাবশালী শামসুদ্দিন ওরফে শাম বিশ^াসের বাড়িতে আটকে রেখে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনার রাতেই নিহতের মামা কালাম মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন ১৭ মে নিহতের বাবা জিন্নাহ শেখের দাবি করেছিলেন, কালাম মোল্লাকে দিয়ে যে মামলা করা হয়েছে তা তার অজ্ঞাতসারে করা হয়েছে। এ মামলায় ঘটনার মূল হোতা অনেকেই বাদ পড়েছে। পরে গত ২৯ মে তারিখে নিহত শাহীনের মা রাবেয়া বেগম বাদী হয়ে শামসুদ্দিন ওরফে শাম বিশ^াসকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ রাজবাড়ী সদর আমলী আদালতে মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, আসামিরা বাদীপক্ষকে হুমকি দিয়েছে এমন অভিযোগে থানায় জিডি হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন। আদালতের মামলা সম্পর্কে এখনও তিনি কিছু জানেন না। যে কেউ আদালতের শরণাপন্ন হতেই পারেন। থানার মামলা নিয়ে বাদীপক্ষের অভিযোগ সম্পর্কে বলেন, থানায় কেউ লিখিত দেওয়ার পরে সেটা অনলাইন করা হয়। তারপর আবার বাদীর স্বাক্ষর দিতে হয়। সঠিক নিয়মে সঠিক পথেই কাজটি করা হয়েছে। এটা তদন্তাধীন বিষয়। তদন্তে যদি আরও কেউ জড়িত থাকে তাকেও আসামির কাতারে আনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর শাহীন হত্যা

আদালত থেকে জামিন নিয়ে আসামিদের দম্ভোক্তি-তোদের টাকা নেই তাই বিচার হবেনা

প্রকাশের সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫