সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 209

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে আরিফুল ইসলাম, একই জেলার শফিকুল ইসলাম, সোহেল, শামিম, নাসির, হিমেল, বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুলের ছেলে আমিন, শামিম, সেলিম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবিরুল ইসলাম, ট্রাক ড্রাইভার রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পান্নাপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে আসাদুজ্জামানের নাম জানা গেছে।

বাসযাত্রী স্বপন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আরপি পরিবহন নামের একটি বাসের সঙ্গে রাজশাহী সোনামসজিদ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক, চালকের সহযোগী ও বাসযাত্রীসহ ২০ জন আহত হয়েছেন।

পাংশা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে ভর্তি করে। পরে যান চলাচলের জন্য রাস্তা স্বাভাবিক করা হয়।

 এর আগে গত ৩০ ও ৩১ মে কালুখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

প্রকাশের সময় : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫