মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- প্রকাশের সময় : ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 127
শুদ্ধ মানুষ মেজবাহ উল করিম রিন্টুর স্মরণে মেজবাহ উল করিম রিন্টু ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৭টায় রাজবাড়ী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ পরিচালক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক পদক জয়ী সাঁতারু সামিমুল ইসলাম রাফি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহŸায়ক আজিজা খানম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের আহŸায়ক কমল কান্তি সরকার, কবি খোকন মাহমুদ, সংগঠনের সদস্য সচিব ফারুক উদ্দিন প্রমুখ।
রাজবাড়ী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন বয়সের ছাত্রদের সকালের ফুটবল খেলোয়ারদের মধ্যে থেকে নিলামের মাধ্যমে একশ জন খেলোয়ারের মধ্যে ৭২ জনকে তালিকা করে ৬টি টিমে বিভক্ত করা হয়। টিমগুলো হলো রেড ক্যাসল এফসি-২০২১ টিম অনার, ইলেকট্রিক ফোর্স, অর্নস ড্রিম, দি ম্যাজেস্ট্রিক্স, আমুসেড টিটানস, দি ডমিনেটরস এফসি।
বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
























