সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বিধি লঙ্ঘন করে আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 116

বিধি লঙ্ঘন করে আইসক্রিম উৎপাদন করায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার নিউ কিটক্যাট আইসক্রিম কারখানার মালিক নজরুল দেওয়ানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।

জানা গেছে, পণ্যের মোড়ক যথাযথভাবে  ব্যবসহার ও সংরক্ষণ না করা এবং সঠিক নিয়মে বিক্রি সরবরাহ না করায় ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৪৫ ধারায় কারখানার মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ওই কারখানার মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এসব কিছুই ছিলনা। আইনে এসব থাকা বাধ্যতামূলক। এছাড়া মোড়কে নিজেদের নাম ঠিকানাও ব্যবহার করা হচ্ছিল না। একারণে দুটি ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজবাড়ী শহরের পুলিশ লাইন্স এলাকার আল মদিনা হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিধি লঙ্ঘন করে আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫