সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

চাঞ্চল্যকর শাহীন হত্যা মামলার আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 160

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর শাহীন হত্যা মামলার অন্যতম আসামি রাসেল মোল্লা (২০ কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ফরিদ উদ্দিন মোল্লার ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ মে তারিখে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় সাম বিশ^াসের শাহীনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঞ্চল্যকর শাহীন হত্যা মামলার আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫