Dhaka ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গরুবাহী ট্রাক উল্টে খাদে, নিহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 120

 দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় গরুবাহী ট্রাক উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় এলাকার মধুপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও একই গ্রামের খবির উদ্দিন। এ ঘটনায় ট্রাকে থাকা দুটি গরুরও মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে ঢাকা যাচ্ছিলেন দুই ব্যবসায়ী। কালুখালীর বাংলাদেশ হাট অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে গান্ধিমারা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

গান্ধীমারা হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ জানান, বৃষ্টির কারণে রাস্তা অনেক পিচ্ছিল ছিল। এর মধ্যে ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। যেকারণে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় ট্রাকে থাকা দুটি গরু মারা গেছে। বাকী ১২টি গরু পুলিশের হেফাজতে রয়েছে। মালিকদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ট্রাকটি পুলিশ জব্দ করেছে। চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। এব্যাপারে আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গরুবাহী ট্রাক উল্টে খাদে, নিহত ২

প্রকাশের সময় : ১০:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫