Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নিখোঁজ তামিমের জন্য উৎকণ্ঠায় দিন কাটে বাবা-মায়ের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 124

১০ দিন ধরে নিখোঁজ রয়েছে স্কুলছাত্র আব্দুল্লাহ তামিম (১৩)। গত ২০ মে তারিখে বাইসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি সে। তার জন্য চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে বাবা-মায়ের। তামিম রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের একমাত্র ছেলে ও স্থানীয় সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। নিখোঁজের ঘটনায় তামিমের বাবা ২১ মে তারিখে পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তামিমের পারিবারিক সূত্র জানায়, গত মে তারিখে স্কুল ইউনিফর্মের গোলাপী রংয়ের শার্ট, ট্রাউজার এবং ঘড়ি হাতে দিয়ে বাইসাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তামিম। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর স্কুলে খোঁজ নেয় স্বজনরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়তে থাকে। আশেপাশে সব জায়গায় খোঁজ করে। কোথাও পাওয়া যায়নি তাকে। পরে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তামিমকে পাওয়া যায়নি। একমাত্র ছেলে তামিমকে না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন তার বাবা-মা। তার পথ চেয়ে প্রহর গুণছেন তারা।

তামিমের বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন সকালে তামিম গণিত শিক্ষক কবিরুল ইসলামের কাছে প্রাইভেট পড়ে। এরপর সে বাড়িতে ফিরে আবার প্রস্তুত হয়ে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। ওইদিন সে স্কুলে যায়নি। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, তামিম অত্যন্ত শান্ত ও বিনয়ী ছাত্র ছিল।

তামিমের বাবা নজরুল ইসলাম বলেন, তামিম খুবই শান্ত ও ন¤্র স্বভাবের। নিয়মিত নামাজ পড়ত। কোনো ঝামেলায় জড়াত না। তাকে ঘিরেই আমাদের জীবনের স্বপ্ন দেখতাম। তার এভাবে হঠাৎ হারিয়ে যাওয়া আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। সে বাড়ি ফেরেনি এটা যেন বিশ্বাসই করতে পারছি না। কান্নাজড়িত কণ্ঠে বলেন, যে কোনো মূল্যে আমার একমাত্র ছেলেকে ফিরে পেতে চাই। কেউ তার কোনো খোঁজ দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিখোঁজ তামিমের সন্ধান পেতে পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করছে। দেশের সব থানায় তামিমের ছবিসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে বার্তা পাঠানো হয়েছে। এছাড়া যেসব এঙ্গেল থেকে খোঁজ করা যায় তার সবই করা হচ্ছে। পুলিশের চেষ্টা কোনো ঘাটতি নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিখোঁজ তামিমের জন্য উৎকণ্ঠায় দিন কাটে বাবা-মায়ের

প্রকাশের সময় : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫