Dhaka ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বালিয়াকান্দির জিরো পয়েন্টে নজর দেওয়া প্রয়োজন

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 130

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট বেহাল দশায় পরিণত হয়েছে। মাইলস্টোনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে  নোংড়া আবর্জনা, দোকানদাররা যেন ডাস্টবিন বা  ময়লা ফেলার স্হান বনিয়ে ফেলেছে। মাইলস্টোনের  উপরিভাগে রাখা হয়েছে নোংরা ছালা পাশে ফেলা হয়েছে আবর্জনা। যা পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন। যার মধ্যে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণ, অথচ চোখের সামনে এমন নোংরা পরিবেশ দেখে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

জিরো পয়েন্টটি উপজেলার চারটি গুরুত্বপূর্ণ সড়কের মিলনস্থল। বালিয়াকান্দি চৌরাস্তা নামেও পরিচিত। এখানে সব সময় যত্রতত্র অটোরিকশা, ভ্যান, রিকশা, মাহেদ্র, সিএনজি, দাঁড় করিয়ে রেখে যাত্রী তোলা হয।  মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালগামী রোগীবাহী  গাড়িগুলোর দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়রা বলেন, এটা চার রাস্তার সংযোগস্থল। ব্যস্ত সড়ক প্রশস্ত না হওয়ায় এখানে যানজট লেগেই থাকে। তারউপর এখানে দিনের পর দিন জিরো পয়েন্টের পাশে ময়লা ফেলে। ময়লা পড়ে থাকে দুর্গন্ধ ছড়ায়। কখনো পরিষ্কার করে কখনো দিনের পর দিন পড়ে থাকে। পাশ দিয়ে যাওয়ার সময় নাক চেপে ধরতে হয়। সাংবাদিক জয়লান আবেদিন বলেন, এটি উপজেলার দীর্ঘ দিনের সমস্যা। নিত্য দিন এখানে যানজটের মত দুর্ভোগ পোহাতে হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজসহ  সচেতন মহলের দাবি, জিরো পয়েন্টের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন জায়গাটি পরিদর্শন সাপেক্ষে  প্রয়োজনীর ব্যবস্থা গ্রহন  করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির জিরো পয়েন্টে নজর দেওয়া প্রয়োজন

প্রকাশের সময় : ০৬:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫