রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পবিপ্রবির এএনএসভিএম অনুষদে ভিএএসএ-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত ১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি ১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 102

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রতি বছর ৪৫০ টাকা হারে আদায় করা বিও হিসাবের রক্ষণাবেক্ষণ ফি কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থে এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিএসইসির এই পদক্ষেপে বিনিয়োগকারীদের খরচ কমবে এবং পুঁজিবাজারে অংশগ্রহণ আরও উৎসাহজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ছোট ও খুচরা বিনিয়োগকারীরা এতে সরাসরি উপকৃত হবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৮:৩৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫