Dhaka ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

বোতলকাণ্ডে আটক শিক্ষার্থী মুক্ত, মাহফুজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 124

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান আন্দোলনের মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক হওয়া শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে মুক্তির পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে মোহাম্মদ হুসাইনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। ছবিতে হুসাইনের পরিবারের সদস্যদেরও দেখা গেছে। মাহফুজ আলমের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে পোস্ট করা ছবির ক্যাপশনে বলা হয়েছে, “তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি অফিসে তার ও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি হুসাইনকে বাসায় আসার আমন্ত্রণ জানিয়েছেন।”

পোস্টে আরও জানানো হয়, উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, জবির চলমান সংকট নিরসনে দ্রুত একটি “সরকারি রোডম্যাপ” ঘোষণা করা হবে এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে বিকেলে কাকরাইলে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে হুসাইনের মুক্তির দাবি জানানো হয়। আন্দোলনকারীরা সতর্ক করে বলেন, তদন্ত ছাড়াই কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে ডিবি অফিস ঘেরাও করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোতলকাণ্ডে আটক শিক্ষার্থী মুক্ত, মাহফুজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৭:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫