Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 90

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পেতে করা আপিলের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগের বিচারপতি এ আদেশ দেন।

জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিলটি খারিজ (আইনজীবী হাজির না থাকায়) করে দেওয়া হয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন, অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

প্রকাশের সময় : ১২:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫