রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায়

পাকুন্দিয়ায় স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 114

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তিনজন হলেন চরটেকী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে হিমা আক্তার বর্ষা (১৫)। তিনজনই চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান তিনি।

চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল হক জানান, মঙ্গলবার দুপুর ১ টায় শ্রেণি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় তারা। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ফারিয়া জান্নাত ও আদ্রিতা ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত বর্ষা আক্তারকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কিশোরগঞ্জে রেফার্ড করেন। কিশোরগঞ্জে নেওয়ার পথে সেও মারা যায়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরে আলম খান জানান, বজ্রপাতে আক্রান্ত ফারিয়া জান্নাত ও আদ্রিতা ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে হিমা আক্তার বর্ষাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে রেফার্ড করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকুন্দিয়ায় স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫