Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষার খাতা দেখালে ২ বছরের জেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 136

এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকরা যদি স্ত্রী, সন্তান, ভাই-বোন বা শিক্ষার্থীদের সম্পৃক্ত করেন, তাহলে তাদের বিরুদ্ধে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

সোমবার (৫ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত একটি ‘অতীব জরুরি’ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলাকালে গোপন সূত্রে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ সতর্কতা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পরীক্ষার উত্তরপত্র একটি অত্যন্ত গোপনীয় নথি, যা প্রধান পরীক্ষক বা নির্ধারিত পরীক্ষকের কাছে একটি আমানত হিসেবে থাকে। পরীক্ষকের দায়িত্ব অন্য কাউকে — যেমন স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন বা শিক্ষার্থী — দিয়ে বৃত্ত ভরাট বা খাতা মূল্যায়নের দায়িত্ব অর্পণ করা সম্পূর্ণ বেআইনি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ১৯৮০ সালের ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত আইন’-এর ৪২ নম্বর ধারা অনুযায়ী, উত্তরপত্র তৃতীয় পক্ষ দিয়ে মূল্যায়নের চেষ্টা বা সম্পাদন একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের অপরাধে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।

বিজ্ঞপ্তিতে সব পরীক্ষককে এ বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করতে উত্তরপত্রের গোপনীয়তা বজায় রাখা জরুরি বলে উল্লেখ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষার খাতা দেখালে ২ বছরের জেল

প্রকাশের সময় : ০৯:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫