Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মহান মে দিবস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 99

দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবিতে আজ বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হচ্ছে মহান মে দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’।

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে দিবসটি পালন করা হয়। আজকের দিনে বাংলাদেশসহ প্রায় ৮০টি দেশে সরকারি ছুটি রয়েছে।

শ্রম বিশ্লেষকরা বলছেন, শ্রম আইনে কিছু অগ্রগতি হলেও তা মূলত তৈরি পোশাক খাতে সীমাবদ্ধ। অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকেরা আজও উপেক্ষিত। জাতীয় শ্রম সংস্কার কমিশনের সুপারিশে ন্যূনতম মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবায়নে ধীরগতি রয়েছে।

এদিকে, শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনায় মে দিবসে সব কারখানা বন্ধ রাখার এবং শ্রমিক ছাঁটাই বিষয়ে শ্রম আইন কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিক সংগঠনগুলো অভিযোগ করেছে, বর্তমান শ্রম আইন শ্রমিকবান্ধব নয় এবং এতে অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত হয়নি। তাই এবারের মে দিবসে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি জোরালোভাবে উঠে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ মহান মে দিবস

প্রকাশের সময় : ০১:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫