Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

রায় স্থগিত নয়, বাতিলের দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 149

জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতিতে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা সংক্রান্ত রায় স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এতে সসন্তুষ্ট নন আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা রায় এবং এ সংক্রান্ত মামলা পুরোপুরি বাতিল চান।

রোববার (২০ এপ্রিল) রাতে হাইকোর্টের রায় স্থগিতের আদেশের প্রতিক্রিয়ায় এ কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, এ মামলাটা দীর্ঘদিনের। কখনো স্থগিত হয়, আবার পুনরুজ্জীবিত করা হয়। আগামী ১৮ মে আবার শুনানি হবে। সেখানে আবার ৩০ শতাংশ কোটা যে ফিরিয়ে আনা হবে না, তার নিশ্চয়তা নেই। সেজন্য আমরা এ সংক্রান্ত মামলাটাই পুরোপুরি বাতিল চাই। পাশাপাশি আমাদের বাকি দাবিগুলোও পূরণে আন্দোলন চালিয়ে যেতে চাই।

পরবর্তী কর্মসূচির বিষয়ে জোবায়ের পাটোয়ারী বলেন, আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে সরকার চাইলে আমাদের দাবিগুলো অনায়াসে মেনে নিতে পারে। কিন্তু তা না করে নানান টালবাহানা করা হচ্ছে। আমরা আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবো। এরপর সম্মিলিত সিদ্ধান্তে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের অন্যতম এ প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

এদিকে, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও একই কথক জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় স্থগিত নয়, বাতিল করতে হবে। আমরা অনতিবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা সম্পূর্ণ বাতিল চাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রায় স্থগিত নয়, বাতিলের দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের

প্রকাশের সময় : ১০:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫