Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

আজ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 213

আজ রবিবার ঢাকাসহ সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছয় দফা দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করেছে তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ যে ছয় দফা দাবিতে আন্দোলন করছে, তার মধ্যে রয়েছে– ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, অবৈধ নিয়োগ বাতিল, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

গতকাল শনিবার সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

প্রকাশের সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫