গুরুত্বপূর্ণ সংবাদ:
দুদকের জালে সাবেক শিল্পমন্ত্রী
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 147
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মহাপরিচালক জানিয়েছেন, নূরুল মজিদের সাত কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন ও ভোগ দখল এবং ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১০২ কোটি টাকার বেশি ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে কমিশন।
স্বামীর প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলায় হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদকেও আসামি করা হয়েছে।
Tag :






















