গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / 177
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের অভিযোগে মামলা আছে।
ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে আজ রাতে মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।’
কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে নৌকা প্রতীকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য হন তিনি।
Tag :























