Dhaka ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয় শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ কারা পাবেন টিসিবির কার্ড, জানালো মন্ত্রণালয় অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত হাসিনাকে ফেরাতে ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের ডেঙ্গুরোগীর চাপে হাসপাতাল, শয্যার জন্য ছুটছেন স্বজনরা মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

জাতীয় ঈদগাহে নয়, বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 140

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ঈদুল ফিতরের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ আসবেন না। তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত তুলে ধরার সময় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

দেশের আকাশে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাষ্ট্রপতি সাধারণত জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করে থাকেন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি বাইরের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কোথায় ঈদের নামাজ পড়বেন- জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে।’

উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আকাশে যদি মেঘ দেখা দেয় বা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তবে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররমে হবে। ইতোমধ্যে সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব।’

দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে। এ বিষয়ে আপনারা কোনো হস্তক্ষেপ করবেন কি না- জানতে চাইলে খালিদ হোসেন বলেন, ‘না, এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ করি।’

তিনি বলেন, ‘সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। বিতর্কে হাত দিতে চাচ্ছি না। শুধু চাঁদ দেখা নয়, এখানেই বিতর্ক তৈরি হবে সেটি আমরা সযত্নে পরিহার করতে চাই।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় ঈদগাহে নয়, বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ০৯:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫