বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ঈদ জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 150

এবারের ঈদ স্বস্তিদায়ক ও শঙ্কামুক্তভাবে সবাই উদযাপন করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের জামাতে জঙ্গি হামলাসহ কোনো হামলার আশঙ্কা নেই।

আজ রবিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বলেন।এসময় তিনি বলেন, ট্রেন ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, কালোবাজারি হচ্ছে না। ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, এবারের ঈদ যাত্রায় আমি খুবই খুশি, যাত্রীরাও খুশি।

অন্তর্বর্তী সরকার কোনো দুর্নীতি প্রশ্রয় দেয়নি মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে জিরো টলারেন্স। আগে রেলের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে যুক্ত ছিলো। কিন্তু এবার কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে যুক্ত নেই। যার জন্য ট্রেনে নির্বিঘ্নে যাত্রা করতে পারছে যাত্রীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদ জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫