যে কারণে আত্মহত্যার হুমকি দিলেন ভাইরাল সেই তরমুজ বিক্রেতা

- প্রকাশের সময় : ১২:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 362

সম্প্রতি তরমুজ বিক্রি করে ভাইরাল হয়েছেন রনি। তার ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু রসমালাই’ ডায়ালগও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
এমনকি রনিকে ডেকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তরমুজ কেটে প্রতিষ্ঠানের প্রচারণা করছেন। এদিকে রীতিমতো তার দোকানের সামনে ভিড় করছেন কনটেন্ট ক্রিয়েটররা। বারবার সেই ডায়লগ দিয়ে ভিডিও বানাতে তাকে ব্যবহার করছেন। এসব কর্মকাণ্ডের প্রচন্ড বিরক্ত রনি। তিনি স্বাভাবিকভাবে তরমুজ বিক্রি করতে পারছেন না।
তাই আক্ষেপ করে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। গত রবিবার এক ভিডিওতে তরমুজ বিক্রেতা রনি বলেন, ‘আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না।’
তিনি ওই ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘আমি তো ভিডিও করার জন্য না বলি নাই। আমি ভিডিও দিব। আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমারে ভালো রাখেন। কর্ম করে খাইতে দেন ভাই। আমারে বিরক্ত করবেন না ভাই।’
























