শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান

পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 148

নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) বিকেল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায়, পাগলের বেশ ধরে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে। এটা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এবং এতে করে সমাজের সব মেয়েদের হেয় করছে। খালিদ মাহমুদ হৃদয় বলছেন যে, হিজাব না পড়লে ধর্ষিত হবে এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন।

বিশেষ করে যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে সেখান উপস্থিত দুইজন মেয়েকে হিন্দু ধর্মের বলতে শোনা যায়। তাদের উদ্দেশ্য করে হিজাব বা বোরকা পরার কথার সাথে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল যা সমাজে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত সনাতন ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা।

একইসঙ্গে সমাজে মা-বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছে, এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টি ভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। এ কারণে আজ বিকেল ৪টায় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এই অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫