Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবেশীর গায়ে হাত তোলার অভিযোগে লঙ্কান ক্রিকেটার বান্দারা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 115

শ্রীলঙ্কা জাতীয় দলের খেলোয়াড় আসেন বান্দারাকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (৮ মার্চ) গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে প্রতিবেশীকে লাঞ্ছনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীলঙ্কার হয়ে ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা বান্দারার এরই মধ্যে জামিন আবেদন মঞ্জুর হয়েছে। আগামী ১২ মার্চ তাকে আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে।

শ্রীলঙ্কা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় কলামুন্নার পিলিয়ানদালায় বান্দারার বাসস্থানে ঘটে। গাড়ি দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে ফেলা নিয়ে তর্কের এক পর্যায়ে সেই প্রতিবেশীর বাড়িতে ঢুকে তাকে লাঞ্ছিত করেন বান্দারা।

শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, ‘শনিবার সন্ধ্যায় বান্দারার এক প্রতিবেশী থানায় জানায়, তিনি সমস্যা তৈরি করছেন এবং তিনি অবৈধভাবে অন্য ব্যক্তির বাসায় ঢুকে পড়েছেন। তর্কবিতর্কের এক পর্যায়ে এই ক্রিকেটার এক পর্যায়ে ওই ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করেন। তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করার পর রাতেই জামিনে মুক্তি পান।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার পূর্বে তাদের আরও অধিকতর তথ্যের দরকার। ডি সিলভা আরও জানান, ২৬ বছর বয়সী বান্দারা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই। শ্রীলঙ্কা ন্যাশনাল সুপার লিগে তিনি পুলিশ এসসির সঙ্গে চুক্তিবদ্ধ, তাকে হয়ত এসএলসির সুনাম ক্ষুণ্ণের অভিযোগে অভিযুক্ত করা হতে পারে।

শ্রীলঙ্কার হয়ে মোট ১২টি ম্যাচ খেলা বান্দারা তার ফিল্ডিং স্কিলের জন্য পরিচিত। ২০২৩ এর অক্টোবরে এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দলের হয়ে সবশেষ খেলেছেন তিনি। ২০২৩ এর জানুয়ারিতে তিনি জাতীয় দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিবেশীর গায়ে হাত তোলার অভিযোগে লঙ্কান ক্রিকেটার বান্দারা গ্রেফতার

প্রকাশের সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫