Dhaka ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা রাণীনগরে ৬ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ কিশোর বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের আহ্বান কালীগঞ্জে ২ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

স্বামীর সঙ্গে রাগ করে ঢাকায় এসে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 140

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নয়াবাড়ী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী (২০)। রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী কনস্টেবল সাদিয়া আফরিন জানান, শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। পরে পোস্তগোলা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত চার যুবক তাকে প্রলোভন দেখিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাঁও ঋষিপাড়া এলাকার নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। বাকি দুজন পালিয়ে যায়। আমরা ওই নারীর কাছ থেকে জানতে পারি তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।

তিনি আরও বলেন, আমরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক নারী ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বামীর সঙ্গে রাগ করে ঢাকায় এসে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা

প্রকাশের সময় : ০৪:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫