Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থপাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 238

অর্থপাচার মামলায় আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিআইডি জানায়, ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা দায়ের করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু/ছাগল বিদেশি ও বংশীয় গরু/ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে সাদিক অ্যাগ্রো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অর্থপাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫