Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, চতুর্থ স্ত্রী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 182

চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে খুন হয়েছেন মো. আলাউদ্দিন (৩৬) নামের এক যুবক। শনিবার দিনগত রাত ২টার দিকে নগরীর হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নুর জাহানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

খুনের শিকার মো. আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেফতার নুর জাহান নোয়াখালীর মাইজদীর পূর্ব মাইজচর এলাকার প্রয়াত নুরুল ইসলামের মেয়ে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন পেশায় দিনমজুর। একেক সময় একেক ধরনের কাজ করতেন তিনি। কখনো রিকশা চালাতেন, কখনো ইটভাটায় কাজ করতেন। আটক নুর জাহান নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। এর আগের তিন স্ত্রীকে তালাক দেওয়ার পর ৯ বছর আগে নুর জাহানকে বিয়ে করেন আলাউদ্দিন। তাদের একটি সন্তান রয়েছে। দেড় মাস আগে নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন। সম্প্রতি বিষয়টি জানতে পারেন নুর জাহান। এতে কলহ ও ক্ষোভ থেকে স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন নুর জাহান।

ওসি আরও বলেন, নিহত আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, চতুর্থ স্ত্রী গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫