Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

গলায় ডিম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 168

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গলায় ডিম আটকে মেহজাবিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মেহজাবিনের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নে টামটা গ্রামে। মেহজাবিন নানার বাড়িতে বেড়াতে এলে এ ঘটনা ঘটে।

স্বজনেরা জানান, ডিম খাওয়ার সময় শিশুর গলায় আটকে অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, শিশুর মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফন করার জন্য বলেছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গলায় ডিম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫