বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 283

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আয়নাঘর তিনটি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বল্পসংখ্যক দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আয়নাঘর পরিদর্শন সম্পর্কে সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫