Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

১১ মাসের কারাজীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 126

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান জানিয়েছেন, দীর্ঘ প্রায় ১১ মাস কারাগারে থাকার অভিজ্ঞতা তার জীবনে বড় পরিবর্তন এনেছে।

তিনি বলেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর টানা ১০ মাস ২২ দিন কারাগারে ছিলেন এবং গত ১৮ মার্চ মুক্তি পান। রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর তার বিরুদ্ধে মামলা হওয়ায় এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

শুক্রবার (১ মে) বিকেলে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সিদ্দিকুর রহমান বলেন, “জেলের সময়টা আমি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি একজন শিল্পী—এই ভাবনা থেকেই সময়টাকে কাজে লাগিয়েছি। আল্লাহই আমাকে পরিবর্তন করেছেন।”

তিনি জানান, কারাজীবনে নিয়মিত কোরআন পাঠ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে তার জীবনধারায় পরিবর্তন আসে। “আগে দ্বীনের কাজে তেমন যুক্ত ছিলাম না। জেলে গিয়ে ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন অনুভব করেছি,” বলেন তিনি।

অভিনেতা আরও জানান, কারাগারে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার কাজও শুরু করেছেন।

তবে জেল থেকে বের হওয়ার পরও সেই সময়ের মানসিক প্রভাব পুরোপুরি কাটেনি বলে জানান তিনি। বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন এবং ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, “যে গল্পগুলো লিখেছি সেগুলো নিয়ে কাজ করব। নিজের জীবন ও পরিবর্তনের গল্পও গুছিয়ে নিচ্ছি। কিছুদিনের মধ্যেই কাজে ফিরব।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১ মাসের কারাজীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

প্রকাশের সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬