Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দোকানির বিরুদ্ধে মামলা নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নিজ খরচে রোগীকে স্যালাইন কিনে দিলেন কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের হাতে কৃষক নিহত ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ৫০টিকে নোটিশ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী পার্থ বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান দায়িত্ব নিয়েই মঈন খানের হুঁশিয়ারি, দুর্নীতিতে জড়িতদের ছাড় নয় দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

মাকে গাছে বেঁধে ঘরে আগুন দিল ছেলে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 182

পিরোজপুরের ইন্দুরকানীতে নিজের মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘর পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইন্দুরকানীর চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল আমিন পরকীয়া ও মাদকাসক্তের কারনে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত হন। আল আমিনের চারিত্রিক সমস্যার কারনে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এ ঘটনায় আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকেন। গতকাল রোববার সকালে আল আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে মারার জন্য দা নিয়ে ঘুরতে থাকেন। এ অবস্থায় এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যান। এক পর্যায়ে পুলিশ চলে গেলে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে সুপারি গাছের সঙ্গে বাঁধেন। পেট্রল দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে বাড়িটি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, চরনী পত্তাশী গ্রামে মাকে বেধে ছেলে বসতঘর আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আল আমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানান ওসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাকে গাছে বেঁধে ঘরে আগুন দিল ছেলে

প্রকাশের সময় : ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫