Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 186

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।”

অবিলম্বে আইনশৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বানের জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতেই কোনো নাগরিকের ওপর আর যেন আক্রমণ না করা হয়।

বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে জানিয়ে ড. ইউনূস বলেন, তারা দীর্ঘদিন হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছে। এসব তাদের এতদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সরকার তাদের এই অনুভূতিকে বুঝতে পারছে। এমনকি ভারতে বসে হাসিনা বর্তমান বাংলাদেশ সংস্কারে বাধা দিচ্ছে- তাও মানুষকে ক্ষুব্ধ করে তুলছে।

হাসিনার এসব কার্যকলাপের কারণেই জনগণের মনে ক্ষোভ বাড়ছে এবং এমন হামলা-ভাঙচুর চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়, তা সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন।

এর আগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রথম ও রাতে দ্বিতীয় বিবৃতি দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। আজ শুক্রবার দুপুরে তৃতীয় বিবৃতি এলো সরকারের পক্ষ থেকে।

পূর্বের বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশের সময় : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫