Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

বিপিএলের ফিক্সিং তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 193

ফিক্সিং ইস্যুতে তোলপাড় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত কয়েকদিনে দেশের গণমাধ্যম ছেয়ে গেছে একের পর ফিক্সিংয়ের খবরে। ফিক্সিংয়ের সেসব অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল সেমাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত সংস্থা গঠন করেছে। যা বোর্ড এবং বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিটকে (ACU) সততা সংক্রান্ত বিষয় এবং তদন্তে সহায়তা করবে। তিন সদস্যের এই কমিটির নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের সাবেক বিচারপতি বিচারপতি মির্জা হোসেন হায়দার। অন্যান্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ. চৌধুরী।

এবারের বিপিএলে বেশ কিছু ঘটনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। লম্বা লম্বা ওয়াইড, হুট করে ধীর ব্যাটিং ইত্যাদি বিষয়ে এরই মধ্যে বেশ কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটারকে এসিইউ বা আকসু জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলেও জানা গেছে। তিন সদস্যের কমিটি এসব তদন্তে সহায়তা করবে। সূত্র: বিসিবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপিএলের ফিক্সিং তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি

প্রকাশের সময় : ১২:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫