Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশিদিন চলতে পারে না: খোকন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 209

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু এখনও চুড়ান্ত বিজয় হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই গণঅভ্যুত্থান আমাদের আন্দোলনের ফসল, তাই শহীদের রক্ত বৃথা যেতে দিবো না। একজন্য ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশিদিন চলতে পারে না। তাই দ্রুত নির্বাচন দিতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরু স্মতি পরিষদ আয়োজিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হিরু ভাই ১০০ তে ১০০ বিএনপির খাটি নেতৃত্ব। তার ত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। স্বৈরাচারী এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে হিরু ভাইয়ের অবদান স্মরণীয়। তাই দলীয় নেতাকর্মীদের হিরু ভাইয়ের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক কর্মী হতে হবে।

ঢাকসু’র সাবেক এই জিএস বলেন, জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে। তাই কেউ দল করতে বা নির্বাচন করতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে করতে পারে; তাতে স্বাগতম জানাবো। কিন্ত ক্ষমতায় থেকে অতীতের মতো দানব সরকার হতে চাইলে জনগণ তা মানবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করে এগিয়ে যেতে হবে। আর ত্যাগীরা যেন মুল্যায়িত হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর সহধর্মিনী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা জামাল সাথী হিরুর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ, কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশিদিন চলতে পারে না: খোকন

প্রকাশের সময় : ১০:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫