বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন আজকের ই-পেপার (২৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা নামছে আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 283

ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর আজ শুক্রবার (৩১ জানুয়রি) থেকে শেষ হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় এই মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

শেষ মুহূর্তে মেলা জমে উঠায় বিক্রেতারা সময় একদিন বাড়ানোর দাবি জানালেও এবার আর বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এর আগে গত ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা নামছে আজ

প্রকাশের সময় : ১২:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫