Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

৩ মামলায় সালমান এফ রহমানের হাজিরা, তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 190

হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাজিরা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কারাগার থেকে সালমান এফ রহমানকে ঢাকার চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ দিন তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানার দু’টি হত্যাচেষ্টা মামলায় ও দোহার থানার একটি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত নবাবগঞ্জ থানার দু’টি হত্যাচেষ্টা মামলায় ও ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন দোহার থানার এক হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।

এ তিন মামলায় সালমান এফ রহমানের হাজিরা শেষে তাকে ফের কারাগারে পাঠানো হয়।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনসহ হত্যাচেষ্টার অভিযোগে দু’টি মামলা দায়ের করা হয়। এছাড়া দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়। এছাড়া তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ মামলায় সালমান এফ রহমানের হাজিরা, তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ

প্রকাশের সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫