Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

স্ট্রোক করে পড়েছিলেন ঘরে, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার অসুস্থ বৃদ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 157

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলে রাজধানীর খিলগাঁও থানার গোড়ান সিদ্দিকবাজার হাড়ভাঙ্গা মোড় থেকে এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে তাকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এক কলার জানান, তাদের প্রতিবেশী এক বৃদ্ধ অসুস্থ ব্যক্তি যিনি একা থাকেন, গতকাল থেকে তার কোন সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। আজও তারা বৃদ্ধের বাসার দরজায় অনেক্ষণ নক করেছেন কিন্তু কোন সাড়া পাননি। কলার জরুরি পুলিশি সহায়তার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জিয়াউর রহমান। পরবর্তীতে কলার ও উদ্ধার সংশ্লিষ্ট পুলিশ দলের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মহিউদ্দীন মুন্না।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে খিলগাঁও থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়।

প্রাথমিকভাবে জানা যায় স্ট্রোক করার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তিনি নড়া-চড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেন। পুলিশ দল যাওয়ার পর তিনি উঠে বসেন কিন্তু নড়া-চড়া করতে পারছিলেন না। আরও জানা যায়, অসুস্থ ব্যক্তি বিআইডব্লিউটিএর একজন অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ট্রোক করে পড়েছিলেন ঘরে, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার অসুস্থ বৃদ্ধ

প্রকাশের সময় : ০৩:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫