Dhaka ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 166

সুপ্রিম কোর্টে দায়েরকৃত জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলা সমূহের শুনানি সরাসরি সম্প্রচার করার (Live Streaming) নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) আইনজীবী ও আইনের ছাত্রসহ ১০ জন এই রিট মামলা দায়ের করেন।

রিটকারীরা হলেন: সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী যায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান, সাব্বির আহমদ এবং ৪ জন আইনের ছাত্র।

রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, ‘তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলা সমূহ সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার।’

রিটে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলা সমূহের শুনানি কেন সরাসরি সম্প্রচার করা হবে না এই মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে একটি নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

আইসিটি মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে যেন আপিল বিভাগে চলমান গুরুত্বপূর্ণ মামলার শুনানি করার ক্ষেত্রে logistic সহযোগিতা দেয়া হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রিট

প্রকাশের সময় : ০২:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫