সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই বাটার চিকেন ও চিজকেক এড়িয়ে চলেন রাকুল পাকিস্তানকে হারাতে পারলে ভারতের বিপক্ষে ফাইনাল সহজ হতো: ডুলি সমুদ্রের নিচ দিয়ে যেভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় ইন্টারনেট রোনালদো পরবর্তী যুগের শুরুতেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল কালীগঞ্জ বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ কালুখালীতে ১৮৪ সুফলভোগীর মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

নতুন মামলায় সাবেক চার মন্ত্রী, সাংবাদিকসহ গ্রেপ্তার ১২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 177

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ছয় থানার বিভিন্ন মামলায় চার মন্ত্রী, সাংবাদিকসহ ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, পল্লবী থানার ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক রয়েছেন।

এদের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানার তিন মামলায় ও সুত্রাপুর থানার এক মামলায় আনিসুল হক, যাত্রাবাড়ী থানার দুই মামলায় সালমান এফ রহমান, যাত্রাবাড়ী থানার এক মামলায় পলক, যাত্রাবাড়ী থানার তিন মামলায় আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার এক মামলায় নজরুল ইসলাম মজুমদার, মিরপুর মডেল থানার এক মামলায় মেনন, মিরপুর থানার এক মামলায় ইনু, মিরপুর থানার এক মামলায় ফারজানা রুপা, মিরপুর থানার এক মামলায় শাকিল আহমেদ, কাফরুল থানার এক মামলায় ইফতেখার মাহমুদ, হাতিরঝিল থানার এক মামলায় আব্দুল মালেককে গ্রেপ্তার দেখানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন মামলায় সাবেক চার মন্ত্রী, সাংবাদিকসহ গ্রেপ্তার ১২

প্রকাশের সময় : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫