Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

কুরআন পোড়ানোর প্রতিবাদে সহস্রাধিক কুরআন বিতরণ কর্মসূচি

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 185

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদসহ সাতটি হলে কুরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদ জানাতে বাংলাদেশ দাওয়াহ সার্কেল, রাবি শাখা সেমিনার ও কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচিতে ১ হাজারের বেশি কপি কুরআন বিতরণ করা হবে। রাবির শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ‘বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল- রাজশাহী বিশ্ববিদ্যালয়’ গ্রুপে দেওয়া গুগল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রাবির বাইরের কেউ এতে অংশ নিতে পারবেন না। ইতোমধ্যে ৬০০-এর বেশি ব্যক্তি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন হাফেজ মো. মুনির উদ্দিন আহমদ। এছাড়া বিশেষ আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ দাওয়াহ সার্কেল রাবি শাখার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য মো. মশিউর রহমান বলেন, “কুরআন পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে সবার মাঝে কুরআনের সুমহান বার্তা পৌঁছে দিতে চাই। তাই এই আয়োজন। এতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে না, বরং শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে মানবিক বার্তা দেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুরআন পোড়ানোর প্রতিবাদে সহস্রাধিক কুরআন বিতরণ কর্মসূচি

প্রকাশের সময় : ০৯:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫