বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন আজকের ই-পেপার (২৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর

টিকটকে প্রেম, পাবনা থেকে উদ্ধার ঘরছাড়া কিশোরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 174

টিকটকে পরিচয়। এক পর্যায়ে সম্পর্ক গড়ায় প্রেমে। অতঃপর প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়া সিলেটের বিশ্বনাথের এক ঘরছাড়া কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) সকালে পাবনা থেকে তাকে উদ্ধার করা হয়। প্রেমিকের বাড়ি পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে পাবনা সদর থানা পুলিশ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামের নানাবাড়িতে থেকে স্থানীয় রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজের নবম শ্রেণিতে অধ্যয়ন করছিলেন ওই কিশোরী (১৬)। গত ২৯ ডিসেম্বর সকালে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিলো না পরিবার। বন্ধ পাওয়া যায় মোহনার ব্যবহৃত মুঠোফোনও।

এ ঘটনায় গত ২ জানুয়ারি বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (নাম্বার ৬৯) করেন তার মা। এরপর মোহনার খোঁজে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তারা। থানা পুলিশ সূত্র জানায়, টিকটক করতে গিয়ে কিশোরীর সাথে পরিচয় ঘটে পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭)। পরিচয় থেকে দু’জনের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। গত ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন ওই কিশোরী। তবে, প্রেমিক শামীমের বাড়ি পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করলেও শামীমকে আটক করতে পারেনি পাবনা সদর থানা পুলিশ।

নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। তিনি বলেন, ‘এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টিকটকে প্রেম, পাবনা থেকে উদ্ধার ঘরছাড়া কিশোরী

প্রকাশের সময় : ১০:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫