Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

জাল নোট নিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে কারাগারে যুবক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 134

সিরাজগঞ্জের কামারখন্দে এক হাজার টাকার জাল নোট দিয়ে পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজারের একটি দোকানে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলীর ছেলে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রায়দৌলতপুর বাজারের একটি দোকানে ওই যুবক পান ও সিগারেট নিয়ে এক হাজার টাকার নোট দেন। পরে দোকানদার এক হাজার টাকার নোটটি জাল বুঝতে পারেন। এরপর তিনি অন্য একটি নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেন। কিন্তু সেটিও জাল। পরে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠায়।

ওসি মোখলেসুর রহমান জানান, ওই যুবকের কাছে মোট পাঁচটি এক হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাল নোট নিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে কারাগারে যুবক

প্রকাশের সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫