Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

রাবিতে ১ শতাংশে নামল পোষ্য কোটা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 133

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে-মেয়ে কোটার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা তিন থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো: আখতার হোসেন মজুমদার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এখন কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের ছেলে-মেয়েদের জন্য এক শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, গত ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করা হয়। তবে মুক্তিযোদ্ধার সন্তানরা এ কোটার আওতায় থাকবেন। পোষ্য কোটা এক শতাংশ কমিয়ে তিন শতাংশ করা হয়। তবে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে আগের নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে ১ শতাংশে নামল পোষ্য কোটা

প্রকাশের সময় : ০৮:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫