বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, এরপর পিটুনি শুরু হলো যেখানে ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র

বছরের শেষ দিনেও স্বস্তি নেই ঢাকার বাতাসে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 128

নতুন বছরের জন্য আর কিছু সময়ের অপেক্ষা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২০৬ স্কোর নিয়ে বছরের শেষ দিনেও বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউসিং এলাকায় (২৭৫)। তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে বেচারাম দেউড়ি (২৬৭), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৬৬), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৪০), কল্যাণপুর (২৩০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২৮), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২০৮), গুলশান ২ এর রব ভবন এলাকা (২০৪)। এদিন সকালে এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বছরের শেষ দিনে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার অস্বাস্থ্যকর সীসাযুক্ত বায়ুর কারণে দেশের অসংখ্য শিশুর জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বছরের শেষ দিনেও স্বস্তি নেই ঢাকার বাতাসে

প্রকাশের সময় : ১২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪