Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার : গভর্নর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / 122

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবারই আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর।

আজ রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, ‌‘ব্যাংকখাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আবার অন্য দিকে থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংক খাত যতদূর এগোতে পারত বা পুরা আর্থিক খাতটাই যতদূর এগোতে পারত, সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে।’

তিনি বলেন, ‘যাইহোক, এটার মূলে একক কোনো গোষ্ঠী বা ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। সবাই হয়তো নিজেদের জায়গা থেকে চেষ্টা চালাতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে।’

ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে জানিয়ে গভর্নর বলেন, ‘এ খাত বিকশিত হবে। সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার : গভর্নর

প্রকাশের সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪