Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

মারা গেছেন পল্লীকবি জসীমউদ্দীনের মেজ ছেলে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 131

পল্লীকবি জসীমউদ্দীনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে জামাল আনোয়ারের মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে নেওয়া হবে। সেখানে পল্লীকবি জসীমউদ্দীনের পৈত্রিক নিবাস-সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

সূত্র আরও জানায়, গত ২৩ ডিসেম্বর নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জামাল আনোয়ার। পরবর্তীতে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মান, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন।

জামাল আনোয়ার দুই বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মান প্রবাসী। তিনি ২০২১ সালে জার্মানিতে মারা যান। প্রথম ঘরে এক ছেলে রয়েছে। নাম আনদ্রে আনোয়ার। তিনি জার্মানি প্রবাসী, তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশি। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে মধুমালা জসীমউদ্দীন ও নকশি আনোয়ার জসীমউদ্দীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মারা গেছেন পল্লীকবি জসীমউদ্দীনের মেজ ছেলে

প্রকাশের সময় : ০৯:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪