Dhaka ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

আরও পেশাদার ও দক্ষ বাংলাদেশি নিয়োগের আগ্রহ লিবিয়ার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০০:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 153

লিবিয়ার উন্নয়নে সহায়তায় আরও পেশাদার ও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন
ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলেমান। তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও পাটজাত পণ্য আমদানি বাড়ানোর জন্য লিবিয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষই আগামী বছর বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতির এ সময়ে দীর্ঘস্থায়ী সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র সচিব কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর জোর দেন এবং ব্যবসায়িক আদান-প্রদান বাড়াতে উভয় দেশের চেম্বার অব কমার্সের মধ্যে জোরালো সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এছাড়া তিনি লিবিয়ার পক্ষকে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফের বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য সরকারি পর্যায়ের সম্পৃক্ততা বাড়াতে আহ্বান জানান।

অনিয়মিত অভিবাসনের চ্যালেঞ্জ স্বীকার করে, রাষ্ট্রদূত সুলেমান সমস্যা সমাধানে একটি ইলেকট্রনিক নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়নের জন্য লিবিয়ার প্রচেষ্টার কথা জানান।

পররাষ্ট্র সচিব লিবিয়ার অর্থনীতিতে বাংলাদেশি পেশাজীবী ও শ্রমিকদের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন এবং আরও দক্ষ কর্মী ও পেশাজীবী প্রেরণের মাধ্যমে নিয়মিত অভিবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষই উচ্চ-পর্যায়ের সফরের সুবিধার্থে এবং দ্বিপক্ষীয় পরামর্শের জন্য দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বিস্তৃত বিষয়াদি কভার করে এমন একটি এমওইউ স্বাক্ষর ত্বরান্বিত করতে সম্মত হয়।

সূত্র : বাসস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরও পেশাদার ও দক্ষ বাংলাদেশি নিয়োগের আগ্রহ লিবিয়ার

প্রকাশের সময় : ০১:০০:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪