Dhaka ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাস্টবিন, ড্রেনেজ ও গণশৌচাগারের অভাবে ভোগান্তির নাম কামারখালী বাজার পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী কালুখালীতে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে কার্ডধারীদের মাঝে স্বস্তি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এয়ারবাসের জন্য বাংলা‌দে‌শে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরা‌সি রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ১১৮ রান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 129

বাংলাদেশ-ভারত ফাইনাল, এশিয়ার ক্রীড়াঙ্গনে যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। আরও একবার শিরোপা লড়াইয়ে প্রতিবেশি দেশের মুখোমুখি বাংলাদেশ। এবার নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে।

মালয়েশিয়ার কোয়ালালামপুরে এই ফাইনালে ৭ উইকেটে ১১৭ রানে থেমেছে ভারত। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে ১১৮ রান দরকার বাংলাদেশের মেয়েদের।

ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন ফারজানা ইয়াসমিন। ডানহাতি এ পেসার তিন বলের মধ্যে ফেরান কামালিনি (৫) আর সানিকা চালকেকে (০)।

গনগাডি তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখেন। অবশেষে ১২তম ওভারে এসে ভারতীয় অধিনায়ককে (১২) বোল্ড করেন হাবিবা ইসলাম। এরপর ইশওয়ারি আওসারেকে (৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি।

একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। এরপরই যেন ধৈর্য হারিয়ে ফেলেন। তার উইকেটটি তুলে নেন দুর্দান্ত বোলিং করা ফারজানাই। ৪৭ বলে ৫২ রানের ইনিংসে ৫টি চার আর ২টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত। সেখান থেকে মিথিলা বিনোদ আর আয়ুশি শুক্লা দলকে একশ পার করে দেন। শুক্লা ১০ আর বিনোদ করেন ১৭ রান। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত।

ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে একাই নেন ৪টি উইকেট। ২ উইকেট শিকার নিশিতা নিশির।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ১১৮ রান

প্রকাশের সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪